আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২ জুন ২০২৬ মঙ্গলবার: হজ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। এটি প্রতিদিন বা প্রতি বছর ফরজ নয়; সামর্থ্যবান মুসলমানের জীবনে একবারই ফরজ হয়। হজ আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার প্রকাশ এবং নবী হজরত ইবরাহিম (আ.) এর স্মৃতির সঙ্গে জড়িত। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি “লাববাইক আল্লাহুম্মা লাববাইক” ধ্বনিতে মক্কা প্রান্তর মুখরিত করে হজ পালন করতে আসেন।
হজের অন্যতম ফজিলত হলো, এর মাধ্যমে মানুষ অতীত জীবনের সব গুনাহ থেকে মুক্তি পায়—তবে বান্দার হক ছাড়া। হাদিসে এসেছে, “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বিরত থাকে, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।” (বুখারি ১:২০৬)
তাই হজে যাওয়ার আগে অন্যের অধিকার আদায় করে, সব বিধি-নিষেধ মেনে হজ সম্পন্ন করলে একজন হাজি নবজাতকের মতো নিষ্পাপ হয়ে ফেরেন। তখন তার সঙ্গে আল্লাহর সম্পর্ক আরও গভীর হয়। ফলে দেশে ফিরে গুনাহমুক্ত জীবন বজায় রাখা এবং পবিত্রতা ধরে রাখা অত্যন্ত জরুরি। এটাই একজন সত্যিকারের মুমিনের দায়িত্ব।
দেশে ফিরে করণীয়: হজের সময়টুকু তাকওয়া ও খোদাভীতি অর্জনের প্রশিক্ষণ। দেশে ফিরে সেই চর্চা ধরে রাখা প্রয়োজন। আগে কোনো গুনাহে জড়িত থাকলে তা পুরোপুরি পরিত্যাগ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হজের পরও সব ধরনের পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক।
নিয়মিত যে আমলগুলো করা উচিত, ১. প্রতিদিন কিছু পরিমাণ কুরআন তেলাওয়াত করা। ২. পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবিরে উলার সঙ্গে আদায়ের চেষ্টা করা। ৩. ফরজ ও সুন্নতের পাশাপাশি নফল নামাজ পড়ার অভ্যাস করা। ৪. নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা। ৫. প্রতিদিন ইস্তেগফার, দরুদ শরিফ, দোয়া ও জিকির করা।
হজ শুধু একটি সফর নয়; এটি জীবনের পরিবর্তনের সূচনা। আল্লাহ তাআলা যেন প্রত্যেক হাজিকে হজের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমিন।
সংস্কার/ইএমই