অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ : বাংলাদেশে শনিবার

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ মার্চ ২০২৬ শুক্রবার: সৌদি আরবে ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার দেশটিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জানায়, শুক্রবার ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপিত হবে।

ইসলাম ধর্মাবলম্বীরা এক মাস রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা শুরু ও ঈদের তারিখ নির্ধারণ করা হয়। এটি মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

অন্যদিকে, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে এবং বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ইন্টারপোলকে চিঠি

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোমবার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি শুক্রবার : হরমুজ টোলমুক্ত হতে পারে

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পৃথকভাবে এ তথ্য

সৌদিতে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নতুন নির্দেশনা জারি

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’। নতুন নিয়ম অনুযায়ী, এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের

মালয়েশিয়ায় রোহিঙ্গাবিরোধী প্রচারণা : বহিষ্কারে সাড়ে ৪ লাখ স্বাক্ষর

মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। ‘আকু আনাক মালয়েশিয়া’ নামে চেঞ্জ ডট অর্গে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহে পিটিশনটিতে প্রায় সাড়ে চার লাখ স্বাক্ষর জমা পড়ে