অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সৌদিকে মার্কিন সেনা সরানোর আহ্বান ইরানের : এখনই সেই উপযুক্ত সময়

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবকে দেশটি থেকে মার্কিন বাহিনী সরানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখনই সেই উপযুক্ত সময়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরান সৌদি আরবকে সম্মান করে এবং একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে দেখে। তিনি আরও উল্লেখ করেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের সামরিক অভিযান তাদের মতো শত্রু ও আগ্রাসনকারীদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে। ওই পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানের ছবিও যুক্ত করেন তিনি।

অন্যদিকে, ইরানে চলমান সংঘাত চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ধারণা দিচ্ছেন যে, ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং এখনো তিনি সেই অবস্থানেই আছেন।

ক্যারোলিন আরও দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচকভাবে এগোচ্ছে। একই সঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি, তবে কূটনীতিই এখনো তার প্রথম পছন্দ। (বিবিসি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য

শনিবার থেকে ইরানে সব ব্যাংক স্বাভাবিকভাবে চালু

ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের

আমিরাতে যুদ্ধের আতঙ্ক : আয় কমে তলানিতে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি