অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সিআইএর তথ্যেই হামলার সময় বদল : তেহরানে নির্ভুল আঘাত

ছবি : সংগৃহীত

সংস্কার ১ মার্চ ২০২৬: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়েছে বলে জানা গেছে। অভিযান সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইসরায়েলকে খামেনির অবস্থান সম্পর্কে অত্যন্ত নির্ভুল তথ্য দিয়েছিল।

সূত্র মতে, সিআইএ কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরা নজরদারিতে রেখেছিল। সময়ের সঙ্গে তাঁর অবস্থান, যাতায়াত ও অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করা হয়। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার তথ্য পায় সিআইএ। এই তথ্যের ভিত্তিতে হামলার সময় পরিবর্তন করা হয়, যাতে একসঙ্গে একাধিক শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা যায়।

ওই কমপ্লেক্সে তেহরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় অবস্থিত। ইসরায়েলের ধারণা ছিল, সেখানে উপস্থিত থাকবেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, মিলিটারি কাউন্সিলের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি, উপগোয়েন্দামন্ত্রী মোহাম্মদ শিরাজি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর ৬টার দিকে। যুদ্ধবিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমানসংখ্যা কম হলেও সেগুলোতে দীর্ঘপাল্লার এবং অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্র ছিল। উড্ডয়নের দুই ঘণ্টা পাঁচ মিনিট পর, তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত হানে।

একই সময়ে কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত শীর্ষ কর্মকর্তারা অবস্থান করছিলেন। খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, ইরান যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, তবে ইসরায়েল কৌশলগত চমক দেখিয়েছে।

হোয়াইট হাউস এবং সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবারের হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। অভিযানে জড়িত সূত্রগুলোর দাবি, এটি দীর্ঘ মাসের প্রস্তুতি ও কার্যকর গোয়েন্দা তথ্যের ফল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য

শনিবার থেকে ইরানে সব ব্যাংক স্বাভাবিকভাবে চালু

ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের

আমিরাতে যুদ্ধের আতঙ্ক : আয় কমে তলানিতে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি