অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সংঘাতের মাঝেও প্রতিবেশীদের ঐক্যের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ মার্চ ২০২৬ শনিবার: দেশজুড়ে চলমান হামলা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানতিনি স্পষ্ট করে জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলসহ কোনো মুসলিম দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা তেহরানের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি প্রতিবেশী দেশগুলোকে ভাই হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন ও মতপার্থক্যের সুযোগ নেয় জায়নবাদী শক্তি। তাই ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর এবং ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এ বার্তায় মুসলিম উম্মাহর সংহতি ও শক্তি বৃদ্ধির আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা. এর আদর্শ অনুসরণ করলেই এই ঐক্য বাস্তবায়ন সম্ভব।

বর্তমান সংকটময় পরিস্থিতিতে এবারের নওরোজকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি দেশবাসীকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইরান কঠিন সময় অতিক্রম করে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য

শনিবার থেকে ইরানে সব ব্যাংক স্বাভাবিকভাবে চালু

ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের

আমিরাতে যুদ্ধের আতঙ্ক : আয় কমে তলানিতে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি