অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

শত্রুপক্ষের ষড়যন্ত্র ব্যর্থ করছে ইরানের জাতীয় ঐক্য : মুজতবা খামেনি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার: ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি বলেছেন, দেশের জনগণের অভূতপূর্ব জাতীয় ঐক্য ও সংহতি শত্রুপক্ষের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এই ঐক্যের কারণে শত্রুদের সব ধরনের ষড়যন্ত্র বারবার ব্যর্থ হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশপ্রেমিক ইরানিদের মধ্যে যে বিস্ময়কর সংহতি তৈরি হয়েছে, তা শত্রুদের শিবিরে বিভাজন সৃষ্টি করেছে। তিনি আরও উল্লেখ করেন, এই ঐক্য শত্রুদের পরিকল্পনা ও হিসাব-নিকাশ সম্পূর্ণভাবে এলোমেলো করে দিয়েছে।

আয়াতুল্লাহ খামেনি এই জাতীয় ঐক্যকে ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে উল্লেখ করে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করেন, শত্রুপক্ষ এখন মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং মিডিয়া অপারেশনের মাধ্যমে দেশের সংহতি ও নিরাপত্তা দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেই ইরান কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে জাতীয় ঐক্য জোরদারের এই বার্তা এলো। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্যের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ইন্টারপোলকে চিঠি

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোমবার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি শুক্রবার : হরমুজ টোলমুক্ত হতে পারে

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পৃথকভাবে এ তথ্য

সৌদিতে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নতুন নির্দেশনা জারি

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’। নতুন নিয়ম অনুযায়ী, এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের

মালয়েশিয়ায় রোহিঙ্গাবিরোধী প্রচারণা : বহিষ্কারে সাড়ে ৪ লাখ স্বাক্ষর

মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। ‘আকু আনাক মালয়েশিয়া’ নামে চেঞ্জ ডট অর্গে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহে পিটিশনটিতে প্রায় সাড়ে চার লাখ স্বাক্ষর জমা পড়ে