আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ জুলাই ২০২৬ শুক্রবার: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষবিদায়ের সাত দিনের কর্মসূচি শুক্রবার থেকে তেহরানে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস তার দাফন বিলম্বিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বিশ্বের ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা এই শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এটি শুধু ইরানের নয়, মধ্যপ্রাচ্য ও বিশ্বের মুসলিমদের কাছেও একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ আয়োজন। শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিক বিদায় কর্মসূচি শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে। পরে বিদেশি অতিথিদের নিয়ে বিশেষ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হবে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের পর শোকযাত্রা কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে গিয়ে শেষ হবে, যেখানে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে।
এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, চীনের জাতীয় সংসদের স্থায়ী কমিটির ভাইস চেয়ারপারসন হে ওয়ে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও অনুষ্ঠানে যোগ দিয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। ইরানি সামরিক বাহিনী তেহরান ও আশপাশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছে, শেষকৃত্য চলাকালে কোনো হামলার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, এই শেষবিদায় শুধু রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতি, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান