অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

লেবানন তুরস্ক-ইসরায়েলের উত্তেজনা : মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিকে বৈরুত

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ জুন ২০২৬ শনিবার: গাজা ও সিরিয়ার পর এবার লেবানন তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন কেন্দ্র হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে বৈরুতকে ঘিরে দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তুরস্কের জাতীয় নিরাপত্তা এখন শুধু নিজ দেশের সীমান্তে সীমাবদ্ধ নয়; বরং তা দামেস্ক ও বৈরুত পর্যন্ত বিস্তৃত। এ বক্তব্যের পর আঙ্কারা ও তেল আবিবের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

চলতি মাসের শুরুতে সংসদীয় কমিটির এক বৈঠকে এরদোগান লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও তুরস্কের নিরাপত্তার স্বার্থে আঙ্কারা লেবাননের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)-এর গবেষক গালিয়া লিন্ডেনস্ট্রসের মতে, লেবানন এখন ইসরায়েল ও তুরস্কের প্রতিযোগিতার নতুন ক্ষেত্র। এরদোগান যেভাবে সিরিয়া ও লেবাননকে তুরস্কের নিরাপত্তার অংশ হিসেবে উল্লেখ করেছেন, তা ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয় এবং দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

বিশ্লেষকদের মতে, সিরিয়ায় ইরান-সমর্থিত আসাদ সরকারের পতন এবং লেবাননে হিজবুল্লাহর ওপর ক্রমাগত চাপের ফলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমেছে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে লেবাননে নিজেদের 'সফট পাওয়ার' বা পরোক্ষ প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তুরস্ক।

তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওজলেম তুর বলেন, ইরানের প্রভাব কমে যাওয়ার পর লেবাননে যেন ইসরায়েলের একক আধিপত্য তৈরি না হয়, সে বিষয়ে আঙ্কারা সতর্ক। এ কারণে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে নিজেদের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তুরস্ক।

এই বিরোধের পেছনে সামরিক ও রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক স্বার্থও রয়েছে। পূর্ব ভূমধ্যসাগরের বিশাল গ্যাস ও জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক ও ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

২০২৫ সালের নভেম্বরে সাইপ্রাসের সঙ্গে লেবাননের সমুদ্রসীমা নির্ধারণ চুক্তিকে সন্দেহের চোখে দেখছে আঙ্কারা। তুরস্কের দাবি, এ চুক্তি তাদের স্বার্থ এবং তুর্কি সাইপ্রিয়ট প্রশাসনের অধিকার ক্ষুণ্ন করেছে। আঙ্কারার অভিযোগ, ইসরায়েলের প্রভাবেই লেবানন এই চুক্তি করেছে, যা বিরোধে নতুন অর্থনৈতিক মাত্রা যোগ করেছে।

ইসরায়েলের কট্টরপন্থী নীতিনির্ধারকেরা দীর্ঘদিন ধরে ওয়াশিংটনকে তুরস্ককে পরবর্তী কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে আসছেন। তবে ইস্তাম্বুলের কাদির হাস ইউনিভার্সিটির অধ্যাপক সেরহাত গুভেঞ্চের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট এরদোগানের ব্যক্তিগত সুসম্পর্ক তুরস্কের জন্য একটি বড় কূটনৈতিক সুবিধা।

সম্প্রতি বৈরুতে ইসরায়েলি বোমা হামলার সমালোচনা করেছেন ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতায় ওয়াশিংটন আঙ্কারাকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে।

আগামী মাসে আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্পের তুরস্ক সফরের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে লেবাননসহ মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রধান আলোচ্য বিষয় হবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তুরস্কের এই ঘনিষ্ঠতা ইসরায়েলের কূটনৈতিক অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান