আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ মার্চ ২০২৬: ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের ১৭তম দিন সোমবার ১৬ মার্চ ২০২৬ ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডা. আলী লারিজানি নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইসরাইলের শতাধিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার ১৮ মার্চ ২০২৬ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, চলমান প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৬১তম ধাপে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, লারিজানির হত্যার প্রতিশোধ নিতে মাল্টি-ওয়ারহেড খোররামশাহর-৪, কদর, এমাদ ও খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়।
আইআরজিসি দাবি করেছে, এসব ক্ষেপণাস্ত্র কোনো বাধা ছাড়াই অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে থাকা ১০০টির বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা এটিকে ইসরাইলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, এই হামলার ফলে তেল আবিবে আংশিক বিদ্যুৎ বিপর্যয় (ব্ল্যাকআউট) দেখা দিয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।
আইআরজিসি আরও জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ এর আওতায় এখন পর্যন্ত ২৩০ জনের বেশি ইসরাইলি হতাহত হয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে। তেল আবিব ছাড়াও আল-কুদস (জেরুজালেম), হাইফা বন্দর, বিয়ের শেবা এবং নেগেভ মরুভূমির কৌশলগত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
এছাড়া কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলার কথা জানানো হয়েছে। (প্রেস টিভি)
সংস্কার/ইএমই
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোমবার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পৃথকভাবে এ তথ্য
সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’। নতুন নিয়ম অনুযায়ী, এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। ‘আকু আনাক মালয়েশিয়া’ নামে চেঞ্জ ডট অর্গে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহে পিটিশনটিতে প্রায় সাড়ে চার লাখ স্বাক্ষর জমা পড়ে