অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যে কোন সময় ইসরাইলে হামলা করবে ইরান! পালটা আক্রমণের প্রস্তুতি নেতানিয়াহুরও

ইসরাইলের উপর একযোগে হামলা চালাতে পারে ইরান এবং হেজবেুল্লাহ! জি-৭ দেশগুলোকে এই কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রসচিব অ্যান্টনিও ব্লি­ঙ্কেন। এমনটাই দাবি করেছে একটি মার্কিন সংবাদপত্র। অন্যদিকে ইসরাইলের সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলা চালানোর আগেই ইরানের বিরুদ্ধে আক্রমণ শানাবে তেলআবিব। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে পুরোদস্তুর যুদ্ধের আবহ। ইরান ও ইসরাইলের মধ্যে কোনও ছায়াযুদ্ধ নয়, সরাসরি সংঘর্ষ শুরু হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, পুরোদস্তুর লড়াই বাঁধল বলে। ইরানের পাশে রয়েছে হামাস ও হেজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠীও। এমন পরিস্থিতিতে জি-৭ সদস্যভুক্ত দেশগুলোকে সতর্ক করে মার্কিন পররাষ্ট্র সচিব জানিয়েছেন, হয়তো ইসরাইলে সরাসরি হামলা করতে পারে ইরান। তাদের সঙ্গী হতে পারে লেবাননের গোষ্ঠী হেজবুল্লাও। অন্যদিকে ইসরাইলের এক প্রথমসারির সংবাদপত্রের দাবি, ইরানের হামলা ঠেকাতে বিশেষ স্ট্র্যাটেজি নিতে পারে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। সূত্রের খবর, ইরানের সম্ভাব্য হামলার খবর পেয়েই গুপ্তচর সংস্থা মোসাদ এবং শিন বেটের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। সেখানে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরাইলি সেনার প্রধান হার্জি হালেভি। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ইরান হামলা চালানোর আগেই ইসরাইলের তরফে আক্রমণ শানানো হতে পারে। তাহলে পালটা আঘাত হানতে পারবে না ইরান।ইসরাইলের ওপর সরাসরি হামলার নির্দেশ খামেনিরগাজায় হামাস এবং তার সহযোগীরা ইরানে তাদের প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিশোধ হিসেবে আইডিএফ-এর উপর ‘প্রতিশোধ হামলার প্রথম তরঙ্গ শুরু করেছে। হামাস দাবি করেছে যে, ৩১ জুলাই ইসরাইলি  সৈন্যদের উপর তাদের ৭টি পাল্টা আক্রমণে ৫টি মেরকাভা ট্যাঙ্ক এবং ২টি ডি৯ বুলডোজার ধ্বংস করা হয়েছে।আল-কাসাম এবং আল-কুদস ব্রিগেডের মতে বেশিরভাগ হামলা রাফাহ এবং খান ইউনিসে হয়েছিল। তারা ইসরাইলি সেনাদের উপর এসকে-৮ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোরও দাবি করেছে। এর আগে শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। তাদের নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘোষণা দেন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক।

সম্পর্কিত খবর

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা

গাজায় অঙ্গহানি ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনির, শিশুরাই সবচেয়ে বিপর্যস্ত

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এখন সেখানে কেবল ভবন নয়, ভেঙে পড়েছে অসংখ্য মানুষের জীবনও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, অন্তত ৬ হাজার ফিলিস্তিনি তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন-যার মধ্যে প্রায়

তুর্কি সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় জর্জিয়া সীমান্তে মর্মান্তিক প্রাণহানি

জর্জিয়া ও আজারবাইজান সীমান্ত ঘেঁষা এলাকায় তুরস্কের একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা ২০ সেনা সদস্যের সবাই প্রাণ হারিয়েছেন। ইউরো নিউজের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, আজারবাইজান থেকে তুরস্কে