অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুদ্ধবিরতিতে ইরানের ৫ কঠোর শর্ত : আলোচনায় নতুন মোড়

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পাঁচটি শর্ত দিয়েছে ইরান। গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান এই শর্তগুলো উপস্থাপন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রধান শর্তগুলো হলো, প্রথমত, ভবিষ্যতে আর যেন যুদ্ধ শুরু না হয়, সে বিষয়ে নিশ্চিত গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালিতে এমন নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ওই এলাকার নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতে থাকে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে হবে। চতুর্থত, যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইরানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চমত, ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসব গণমাধ্যমের সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মীদের ইরানের কাছে হস্তান্তর করা বা তাদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরান বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান প্রতিবেশী আরব দেশগুলোতেও পাল্টা হামলা চালিয়ে আসছে। এখনো সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে নিয়মিত হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। (মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য

শনিবার থেকে ইরানে সব ব্যাংক স্বাভাবিকভাবে চালু

ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের

আমিরাতে যুদ্ধের আতঙ্ক : আয় কমে তলানিতে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি