আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ এপ্রিল ২০২৬ রবিবার: ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে জড়িত ছিলেন। তারা ভাড়াটে হিসেবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, অবকাঠামো ও পরিষেবা কেন্দ্রের তথ্য গোপনে সরবরাহ করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম এবং অস্ত্র জব্দ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান এই ধরনের অভিযান জোরদার করেছে। বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয় এবং শুরু হয় ব্যাপক ধরপাকড়।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান এখন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গুপ্তচরবৃত্তি দমনে কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে এবং সম্প্রতি সংশোধিত আইনে এ অপরাধকে অত্যন্ত গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, গুপ্তচরবৃত্তিতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, আঞ্চলিক উত্তেজনার পাশাপাশি তথ্যযুদ্ধও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক অভিযানকে দেশটির নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সংস্কার/ইএমই
গাজায় ইসরাইলের দীর্ঘ দুই বছরের সামরিক অভিযানের পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাতে জানায়, গাজার ধ্বংসাবশেষের মাত্র এক শতাংশেরও কম অংশ এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে।
ইরানের উপকূলসংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমায় একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থার প্রতিবেদনে বলা হয়, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায়
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৮টি দেশে অবস্থিত অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি ঘাঁটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সিএনএন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, আরব সাগরের দিক থেকে কৌশলগত এই প্রণালীটি বন্ধ করে