আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করলে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক ব্রায়ান ওসগুডের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ সংক্রান্ত সংবাদ কীভাবে প্রকাশ হচ্ছে তা নিয়ে প্রশাসন গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে। কিছু সংবাদমাধ্যম তথ্য ‘বিকৃত’ করছে বলেও অভিযোগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে ‘জনস্বার্থে’ কাজ করতে হবে, না হলে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে লাইসেন্স নবায়নের আগেই ব্যবস্থা নেওয়া হতে পারে। তার এই মন্তব্যকে অনেকেই গণমাধ্যমের ওপর চাপ হিসেবে দেখছেন।
এর আগে কৌতুক অভিনেতা জিমি কিমেলের অনুষ্ঠান নিয়েও তিনি আপত্তি তুলেছিলেন। প্রেসিডেন্ট সমালোচনার জেরে এবিসি চ্যানেলকে অনুষ্ঠান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং পরে সাময়িকভাবে অনুষ্ঠান বন্ধ করা হয়।
সাম্প্রতিক মন্তব্যের পর রাজনৈতিক নেতা ও বাকস্বাধীনতা রক্ষাকারী সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হাওয়াইয়ের সিনেটর ব্রায়ান শাটজ বলেন, এটি মূলত একটি বার্তা, যুদ্ধের ইতিবাচক খবর দেখাতে হবে, নইলে লাইসেন্স নবায়ন হবে না। তিনি একে গণতন্ত্রে জনগণের জানার অধিকারের জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন।
ফাউন্ডেশন অব ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন (ফায়ার)-এর পরিচালক অ্যারন টের বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী সরকার যুদ্ধসংক্রান্ত তথ্য সেন্সর করতে পারে না।
এই বিতর্কের পেছনে রয়েছে কিছু সংবাদ, যেখানে বলা হয় সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন বাহিনীর একটি তেলবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, বিমানগুলো ধ্বংস হয়নি এবং বেশিরভাগই আবার কাজ শুরু করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।
তবে জনমত জরিপে ভিন্ন চিত্র দেখা গেছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ মার্কিন ভোটার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতা করছেন। এর মধ্যে ৮৯ শতাংশ ডেমোক্র্যাট এবং প্রায় ৬০ শতাংশ স্বতন্ত্র ভোটার।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও এই যুদ্ধকে সম্ভাব্য আইন লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছেন। একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
অন্যদিকে কেনটাকির এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই যুদ্ধে জয়লাভ করেছে। তবে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাংবাদিকদের ‘দেশপ্রেমিক’ হয়ে যুদ্ধের ইতিবাচক দিক তুলে ধরার আহ্বান জানান এবং অভিযোগ করেন, কিছু গণমাধ্যম পরিস্থিতিকে আরও খারাপভাবে উপস্থাপন করছে।
পুরো ঘটনাটি যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।
সংস্কার/ইএমই
ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ
শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট