অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্রজুড়ে উৎসবমুখর ঈদ : সাড়ে ৫ হাজারের বেশি ঈদ জামাত

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ মার্চ ২০২৬ সোমবার: যুদ্ধ ও সংঘাতপূর্ণ বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণ কামনায় যুক্তরাষ্ট্রজুড়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার ২০ মার্চ ২০২৬ অনুষ্ঠিত ঈদ জামাতগুলোতে মুসল্লিরা বিশ্বব্যাপী সহিংসতা বন্ধ ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ঈদের সকাল থেকেই বিভিন্ন শহরের মসজিদ ও খোলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঈদ মোবারক ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। নতুন পোশাকে প্রবাসী মুসলিমদের মিলনমেলায় পরিণত হয় প্রতিটি জামাত। বিশেষ করে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। তবে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক আমেরিকানের মধ্যে উদ্বেগ ও ভীতির ছাপ ছিল, যা ঈদ উদযাপনেও কিছুটা প্রভাব ফেলেছে।

মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, কেয়ার, ইকনা এবং মুসলিম আমেরিকান অ্যাসোসিয়েশন, জানিয়েছে, নিউইয়র্কসহ পুরো যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে ৫ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন সিটি মেয়র জোহরান মামদানি। তাঁর সঙ্গে কংগ্রেসম্যান, স্টেট সিনেটর ও অ্যাসেম্বলিম্যানরাও উপস্থিত ছিলেন। জামাত শেষে তারা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নিউইয়র্ক সিটির প্রায় সাড়ে চারশ বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির উপস্থিতি প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করে। তাঁকে স্বাগত জানান মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা. নাজমুল হক এবং সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার।

নিউইয়র্ক সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ওজোন পার্কের আল-আমান মসজিদ, উডসাইডের আহলে বায়াত মিশন ও মাদানি মসজিদ, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ, অ্যাস্টোরিয়ার আল-আমিন মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদ এবং কুইন্সের স্প্রিংফিল্ড গার্ডেন জামে মসজিদ।

এছাড়া ইস্ট এলমহার্স্টের মসজিদ আবু হুরায়রা, নিউজার্সির জালালাবাদ মসজিদ, পেনসিলভেনিয়ার আপার ডারবি মসজিদ, জর্জিয়ার মসজিদ ওমর, লং আইল্যান্ড ইসলামিক সেন্টার, বে শোরের মসজিদ দারুল কোরআন, ভার্জিনিয়ার ইসলামিক সেন্টার, ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার ও বোকা রাটন ইসলামিক সেন্টার এবং লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকাতেও ব্যাপকভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমরা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি শান্তিপূর্ণ বিশ্ব গঠনের প্রত্যয়ে একত্রিত হয়েছেন, যা প্রবাস জীবনে ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে সোলেইমানির স্বজন গ্রেপ্তার : বাতিল গ্রিন কার্ড

ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরান কি রাশিয়া থেকে উন্নত ড্রোন ফেরত পাচ্ছে

রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা।  বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন

ইরানে ‘বড় আঘাত’ দাবি ট্রাম্পের : কিউবা পরবর্তী লক্ষ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ

ওয়াশিংটনে সম্মেলনে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে ঐক্যের আহ্বান

শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট