অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মার্কিন হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ জানুয়ারী ২০২৬:  সরকারবিরোধী বিক্ষোভে টানা দুই সপ্তাহ ধরে উত্তাল ইরান। দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়া এই আন্দোলন ইতোমধ্যে সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রায় ৫০ জন নিরাপত্তারক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)-এর হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন সরকার ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা দুই সপ্তাহের আন্দোলনে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। এর আগে সংস্থাটি নিহতের সংখ্যা ১৪৩ বলে জানিয়েছিল, তবে নতুন হিসাবে এই সংখ্যা অনেক বেড়েছে।

ইরান সরকার এই বিক্ষোভকে বিদেশি শক্তির মদদে সংগঠিত দাঙ্গা বলে আখ্যা দিয়েছে। বাইরের শক্তির সমর্থনে বিভিন্ন গোষ্ঠী দেশে সহিংসতা চালাচ্ছে, এমন অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এরই মধ্যে কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির প্রেক্ষিতে ইরান কড়া সতর্কবার্তা দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো মার্কিন হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। এদিকে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তিনি অর্থনৈতিক সংকট, তা থেকে উত্তরণের পরিকল্পনা এবং জনগণের দাবিদাওয়া নিয়ে কথা বলবেন।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার দাবি করেছেন, ইরানে চলমান নজিরবিহীন বিক্ষোভ দমনে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ব্যাপক ও কঠোর অভিযান শুরু করেছে। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিও আহ্বান জানিয়েছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান