আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফাতাহ খান অভিযোগ করেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেশের সামগ্রিক শিক্ষা–বিশেষ করে মাদরাসা ও স্কুল শিক্ষাব্যবস্থা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ভাষ্যমতে, অযৌক্তিকভাবে এ প্লাস ও গোল্ডেন জিপিএ-র ঢল নামানো হলেও বাস্তবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বুয়েটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল পায় নি। তিনি আরও উল্লেখ করেন, অটোপাসের মাধ্যমে ফল প্রকাশ করাও শিক্ষার মান ধ্বংসের বড় কারণ। এডভোকেট ফাতাহ খানের দাবি, আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়নি; বরং পরিকল্পিতভাবে মাদরাসা শিক্ষা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। তাঁর মতে, আল্লাহর রহমতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, গত সতেরো বছর ধরে দেশে কোনো ধরনের গণতান্ত্রিক পরিবেশ ছিল না। দিনের ভোট রাতে সম্পন্ন করা হয়েছে এবং এসব অনিয়মে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অসাধু প্রশাসনিক কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার অভিযোগ, স্বৈরাচারী সরকারের অধীনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রহসনমূলক বিচার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এবং সেখানে তাকে খাদ্যের মাধ্যমে বিষ প্রয়োগের চেষ্টা হয়েছিল। তিনি বলেন, আল্লাহর রহমতেই আজ তিনি জীবিত আছেন। এডভোকেট ফাতাহ খান আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নানাভাবে নির্যাতন করা হয়েছিল এবং তার ভাই আরাফাত রহমান কোকোকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে গফরগাঁও পৌরসভার জামতলা মোড়ে গফরগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পাগলা বিএনপি এবং অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আমির উদ্দিন পাহলোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আব্দুর রউফ, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মো. শাহ নেওয়াজ কবীর বাচ্চু, মো. আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল ইসলাম, শ্রমিকদল নেতা মো. শরীফ আহমেদ এবং পাগলা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সুখেন আকন্দ। প্রধান অতিথির বক্তব্যে ফাতাহ খান বলেন, গত সতেরো বছরে দেশে আইনের শাসন সম্পূর্ণ অনুপস্থিত ছিল; হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে এবং লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষ প্রতীকে জনগণের বিপুল ভোটে বিএনপি আবারও সরকার গঠন করবে।
গফরগাঁওয়ের প্রায় সাত লাখ মানুষের প্রত্যাশা এই আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হোক। তার অভিযোগ, আওয়ামী লীগের সময়ে সর্বস্তরে দুর্নীতি ছিল ব্যাপক; উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে, যা ফিরিয়ে আনতে পারলে দেশের চেহারা বদলে যাবে। এডভোকেট ফাতাহ খান আরও জানান, গফরগাঁও ও পাগলা থানার নির্যাতিত নেতাকর্মীদের পাশে অতীতেও ছিলেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরশাসক পালিয়ে গেলেও তাদের অনুগতরা এখনও বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে।
সংস্কার/ইএফহ
সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়