আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ মে ২০২৬ শুক্রবার: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলটি থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সব সশস্ত্র বাহিনী দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি।
বৃহস্পতিবার আল-মায়াদিন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে সক্ষম।
তিনি ইরাক, মিশর, পাকিস্তান ও সৌদি আরবের মতো দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দেন। রেজায়ির ভাষায়, এসব দেশ একসঙ্গে কাজ করলে অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা সম্ভব এবং সেখানে বিদেশি শক্তির প্রয়োজন নেই।
সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, গত কয়েক দশকে ইরানের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ আদায় ছাড়া ওয়াশিংটনকে সহজে ছাড় দেওয়া হবে না।
তিনি ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালী-সংক্রান্ত পরিকল্পনাকে “অবাস্তব” বলে উল্লেখ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র নাটকীয়ভাবে পরিস্থিতি থেকে সরে যেতে চাইলেও ইরান তা হতে দেবে না। যেকোনো আলোচনায় তেহরান দৃশ্যমান ও সন্তোষজনক ফল চায় বলেও জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরুর পরিপ্রেক্ষিতে রেজায়ির এ মন্তব্য সামনে এলো। তিনি বলেন, মার্কিন সেনা প্রত্যাহার হলেও গত ৪৭ বছরে ইরানের ক্ষয়ক্ষতির বিচার ও ক্ষতিপূরণের দাবি থেকে তেহরান সরে আসবে না।
সংস্কার/ইএমই
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শুরু হয়েছে। চার মাস পর আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক হাজার শোকাহত মানুষ অংশ নিয়ে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। এই
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষবিদায়ের সাত দিনের কর্মসূচি শুক্রবার থেকে তেহরানে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস তার দাফন বিলম্বিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আ
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রযুক্তিগত বা কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশের শীর্ষ কূটনীতিক বা মধ্যস্থতাকারীরা এখনই সরাসরি মুখোমুখি বৈঠকে বসছেন না। আল জাজিরার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে
ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো স্বাধীন দ্বি-রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের চলমান