অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনায় হরমুজ নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ জুন ২০২৬ রবিবার: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির চুক্তি সইয়ের এক সপ্তাহ না পেরোতেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, দক্ষিণ উপকূলে মার্কিন বিমান হামলার জবাবে তারা মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে দাবি করেছে এবং যুক্তরাষ্ট্রের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, বন্দর নগরী সিরিকে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার পর রেভল্যুশনারি গার্ডস পাল্টা জবাব দেয়। অন্যদিকে বাহরাইন তাদের ভূখণ্ডে ইরানি ড্রোন হামলার নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছে এবং আত্মরক্ষার অধিকার সংরক্ষণের ঘোষণা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, সহিংসতার জবাব সহিংসতাই হবে। উপসাগরীয় সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালীতে শর্তহীন ও অবাধ নৌ চলাচলের আহ্বান জানিয়েছেন। একই সময়ে ইরানের শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের সতর্ক করে বলেন, তাদের নিরাপত্তা তেহরানের সহনশীলতার ওপর নির্ভরশীল। এদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ফোনালাপে হরমুজ প্রণালীর নিরাপত্তা, আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সময়ে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনো তেল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে চার দিনের আলোচনার পর ইসরাইল, লেবানন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননের দুটি কৌশলগত এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করে সেগুলোর নিয়ন্ত্রণ লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানান, একটি এলাকা লিতানি নদীর উত্তরে এবং অন্যটি দক্ষিণে অবস্থিত। তবে তিনি এটিকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয়, বরং বর্তমানে প্রয়োজন নেই এমন কিছু অবস্থান ত্যাগ হিসেবে উল্লেখ করেন। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াদ এই চুক্তিকে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি একটি বড় শান্তি উদ্যোগের সূচনা হলেও সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে।

সংস্কার/ইএনআর

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান