অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভাইরাল ভিডিওর পর ডাকসু সদস্য পদ ছাড়লেন সর্বমিত্র চাকমা

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ জানুয়ারী ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কয়েকজনকে কান ধরে উঠবস করানোর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন তিনি। ওই ঘটনার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন সর্বমিত্র।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্যাম্পাস নিরাপদ করতে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনের কাছে দেন। তবে কেন্দ্রীয় খেলার মাঠে সিসি ক্যামেরা না থাকা, নিরাপত্তার অভাব, নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও ব্যাগ ছিনতাই, সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, নারী শিক্ষার্থীরা বহিরাগতদের কারণে মাঠে খেলতে না পারা ও হেনস্তার অভিযোগ করেছেন। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফেরত আসায় দেয়াল টপকে বহিরাগতদের প্রবেশও বন্ধ করা যাচ্ছে না। কান ধরে উঠবস করানোর প্রসঙ্গে তিনি লেখেন, ঘটনাটি গত মাসে ঘটে, যখন চুরি ও ছিনতাই বেড়ে যায়। তার পদ্ধতি ভুল হলেও প্রশাসনিক স্থবিরতার কারণে কঠোরতা ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় নি বলে তিনি মনে করেন।

সর্বমিত্র বলেন, ক্যাম্পাসের নিরাপত্তাই ছিল তার একমাত্র ভাবনা। দায়িত্বের বাইরে গিয়েও একা কাজ করতে গিয়ে কখনো কখনো আইনের ঊর্ধ্বে যেতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা আর নেই বলেও উল্লেখ করেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, কারো প্ররোচনায় বা অভিমান থেকে নয়, বরং কাজ করা যেখানে কঠিন ও প্রায় অসম্ভব, সেখানে পদ ধরে রাখার কোনো অর্থ নেই। এর আগে একই ঘটনায় ক্ষমা চেয়ে সর্বমিত্র লেখেন, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে তিনি এ কাজ করতে বাধ্য হন, যা কোনোভাবেই কাম্য ছিল না। এ জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে খেলতে আসা শিশু-কিশোরদের কান ধরে উঠবস করান ছাত্রশিবিরের প্যানেল থেকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত সর্বমিত্র চাকমা। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়