আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ ফেব্রুয়ারী ২০২৬: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া, বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেওয়া হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন শুরু হবে ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
কোন অধিদপ্তরে কত পদ, তিনটি অধিদপ্তরের আওতায় মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি): মোট ১০ হাজার ২৭৮টি পদ, স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি, উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি, মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩,৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩,৮৭২টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর: মোট ১৫০টি পদ, ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি, ভোকেশনাল সুপারিনটেনডেন্ট ৪০টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর: মোট ৩,১৩১টি পদ, কামিল পর্যায়ে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি, ফাজিল পর্যায়ে অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি, আলিম পর্যায়ে অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি, দাখিল সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, দাখিল সহকারী সুপারিনটেনডেন্ট ১,০০৪টি
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। এমসিকিউ পরীক্ষা: ৮০ নম্বর, সময় ১ ঘণ্টা, মোট ৮০টি প্রশ্ন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে, শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর, মৌখিক পরীক্ষা ৮ নম্বর, মোট ১০০ নম্বরের পরীক্ষায় প্রতিটি অংশে আলাদাভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশ), আর্থিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট অধিদপ্তরভিত্তিক বিষয় থেকে প্রশ্ন থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর: সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর: কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা
যোগ্যতা ও অভিজ্ঞতা, তিন অধিদপ্তরের সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য হবে।
নিয়োগ সুপারিশ প্রক্রিয়া, এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম এবং প্রার্থীর প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগের সুপারিশ করা হবে।
পরীক্ষা গ্রহণ কমিটি গঠন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে একটি উচ্চপর্যায়ের ৯ সদস্যের ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন করেছে সরকার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে এনটিআরসিএর চেয়ারম্যানকে কমিটির আহ্বায়ক এবং সংস্থার সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়)। গত ৫ ফেব্রুয়ারি জারি করা এ আদেশ সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
সংস্কার/ইএমই
সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়