অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্বের প্রথম উভচর ড্রোন তৈরি করেছে চীন

বিশ্বের প্রথম উভচর ড্রোন তৈরি করেছে চীন

বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরী করেছে বলে দাবি করেছে চীন। এই ড্রোন পানির পাশাপাশি প্রয়োজনে সড়কেও চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।

গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীনের সরকারি সংস্থা সিএসআইসির তৈরী এই ড্রোনের নাম দেয়া হয়েছে মেরিন লিজার্ড। সমস্ত রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিজার্ড ৮ এপ্রিল কারখানা ছেড়েছে। তবে মেরিন লিজার্ডকে সেনার হাতে তুলে দেয়া হয়েছে কি না, তা জানানো হয়নি। এই ড্রোনের কাজের পরিধি এক হাজার ২০০ কিলোমিটার। স্যাটেলাইটের মাধ্যমে এই ড্রোনকে নিয়ন্ত্রণ করা যায়। জাহাজ অবস্থায় ১২ মিটার লম্বা লিজার্ডটি ডিজেল চালিত হাইড্রোজেটের মতো আচরণ করে। লুকিয়ে থাকা অবস্থায় লিজার্ডের সর্বোচ্চ গতি হতে পারে ৫০ নটস। ভূমিতে এলেই ড্রোনের পেট থেকে বেরিয়ে আসে চারটি পা। সর্বোচ্চ ২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগুতে পারে লিজার্ডতবে ডাঙায় এর গতি আরো বাড়ানো যেতে পারে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। মেরিন লিজার্ডে ইলেক্ট্রো অপটিক্যাল ব্যবস্থা এবং একটি রাডার রয়েছে। দুটি মেশিন গান, জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। যেকোনো জায়গা থেকে উলম্বভাবে উড়তে পারে মেরিন লিজার্ড।

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে