আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৪ জুলাই ২০২৬ শনিবার: ২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। ঘানা-কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম নকআউট পর্ব, যেখানে ১৬টি দল বিদায় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বাকি ১৬টি দল। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় কানাডা ও মরক্কো মুখোমুখি হবে। এরপর শনিবার দিবাগত রাত ৩টায় খেলবে ফ্রান্স ও প্যারাগুয়ে। রোববার রাত ২টায় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, সোমবার সকাল ৬টায় মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। মঙ্গলবার রাত ১টায় হবে পর্তুগাল-স্পেন ম্যাচ। বুধবার সকাল ৬টায় খেলবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম, বুধবার রাত ১০টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর এবং বুধবার রাত ২টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। শেষ ষোলোর খেলা শেষ হবে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে, এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।
কানসাস সিটি স্টেডিয়ামে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে জন আরিয়াস প্লেসিং শটে একমাত্র গোলটি করেন, যা ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল রেখে ২০টি শট নেয় কলম্বিয়া, যার ৮টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধেই আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও ঘানার গোলরক্ষক আতি-জিগির দুর্দান্ত নৈপুণ্যে সেগুলো ঠেকান। অন্যদিকে ঘানা পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি। বিরতির পর তারকা ফুটবলার হামেস রদ্রিগেজকে মাঠে না নামিয়ে রক্ষণভাগ শক্ত করার কৌশল নেন কোচ রিচার্ড রইস, যা শেষ পর্যন্ত সফল হয়। বিশ্বকাপে টানা সপ্তম ম্যাচের প্রথমার্ধে গোল না খাওয়ার রেকর্ডও ধরে রাখে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মিশর। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর পেনাল্টিতে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল ফারাওরা। ম্যাচের ১৩তম মিনিটে করিম হাফেজের ক্রস থেকে হেডে গোল করে মিশরকে এগিয়ে দেন ইমাম আশোর। দ্বিতীয়ার্ধে এইডেন ও'নেইলের ফ্রি-কিক মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানির গায়ে লেগে জালে ঢুকে আত্মঘাতী গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এটি ছিল চলতি বিশ্বকাপের ১৩তম আত্মঘাতী গোল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হাইসেম হাসানের নিশ্চিত গোল হ্যারি সুটার হাঁটু দিয়ে ঠেকিয়ে দিলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। পরে টাইব্রেকারে প্রথম শটেই হ্যারি সুটার বল উড়িয়ে মারেন। মিশরের মাহমুদ সাবের ও রামি রাবিয়া সফল হন, আর মোহাম্মদ সালাহ চাপের মুহূর্তে দৃষ্টিনন্দন ‘পানেনকা’ কিকে গোল করেন। অস্ট্রেলিয়ার তরুণ হেরিংটন ক্রসবারে বল মারার পর শেষ শটে হোসাম আবদেলমাজিদ গোল করে মিশরের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। সবশেষ তিন বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি এবার শেষ ষোলো পেরিয়ে নতুন ইতিহাস গড়ল।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড