অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ফ্যালকন-২০’র গতিবিধি আটকে দিল মিগ-৩১

রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান নরওয়ে বিমান বাহিনীর একটি ফ্যালকন-২০ গোয়েন্দা বিমানের গতিবিধি আটকে দিয়েছে। ব্যারেন্টস সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে।


ওই কেন্দ্রের এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এ খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ২০২০ সালের ৪ আগস্ট ব্যারেন্টস সাগরের আকাশে চলমান একটি লক্ষ্যবস্তুকে রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখতে পায়। এ সময় রাশিয়ার উত্তরাঞ্চলীয় বহরের একটি মিগ-৩১ জঙ্গিবিমান দ্রুততার সঙ্গে লক্ষ্যবস্তুটিকে আটকে দেয় এবং এটির চলার গতিপথ পরিবর্তন করে দেয়। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার যুদ্ধ বিমানটির পাইলট লক্ষ্যবস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখতে পায় সেটি নরওয়ে বিমান বাহিনীর একটি ফ্যালকন-২০ গোয়েন্দা বিমান। তাস বার্তা সংস্থার খবরে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য নরওয়েকে রাশিয়া ঐতিহ্যগত শত্র“ বলে মনে করে। (সূত্র: পার্সটুডে)

সম্পর্কিত খবর

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে

চীনে এআই ও প্রযুক্তিতে জোর : ১২০০০ এর বেশি স্নাতক পাঠ্যক্রম বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে