আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ জুন ২০২৬ মঙ্গলবার: ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো স্বাধীন দ্বি-রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মূল কারণ। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের ধারাবাহিক ভূমি দখল বন্ধ না হলে এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মতে, ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিকল্প নেই।
গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার পক্ষে সরব অবস্থান নিয়ে আসছেন তুর্কি প্রেসিডেন্ট। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ না হলে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে তার মন্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়েছিল।
ন্যাটোর বৈঠকে দেওয়া সর্বশেষ বক্তব্যেও এরদোয়ান ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করা এবং ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান