আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি: সংগৃহীত
সংস্কার ২৭ এপ্রিল ২০২৬ সোমবার: ফিলিস্তিনের স্থানীয় সরকার নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। অধিকাংশ আসনেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, এমনকি অবরুদ্ধ গাজা উপত্যকাতেও তারা আসন অর্জন করেছে। রোববার ২৬ এপ্রিল ২০২৬ ফলাফল ঘোষণা করে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, অত্যন্ত সংবেদনশীল ও কঠিন পরিস্থিতির মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এই ভোট ছিল ২০০৬ সালের পর গাজায় প্রথম কোনো নির্বাচন এবং ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলার পর প্রথম ফিলিস্তিনি নির্বাচন। গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে প্রতীকীভাবে ভোটগ্রহণ করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, এর মাধ্যমে গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস এবারের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী দেয়নি এবং পশ্চিম তীরে নির্বাচন বয়কট করে। তবে বিশ্লেষকদের মতে, কিছু তালিকার মাধ্যমে তাদের সমর্থিত প্রার্থীরা পরোক্ষভাবে অংশ নিয়েছেন।
নির্বাচনের ফল অনুযায়ী, আব্বাসের ফাতাহ সমর্থিত তালিকা ‘নাহদাত দেইর আল-বালাহ’ গাজার ১৫টি আসনের মধ্যে ৬টি পেয়েছে। অন্যদিকে হামাস-সমর্থিত হিসেবে পরিচিত ‘দেইর আল-বালাহ ব্রিংস আস টুগেদার’ তালিকা মাত্র ২টি আসন জিতেছে। বাকি আসনগুলো স্থানীয় স্বতন্ত্র দুটি গ্রুপের দখলে গেছে।
পশ্চিম তীরে আব্বাসপন্থিরা প্রায় সব আসনেই জয়ী হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান রামি হামদাল্লাহ জানান, গাজায় ভোটার উপস্থিতি ছিল মাত্র ২৩ শতাংশ, যেখানে পশ্চিম তীরে তা ছিল ৫৬ শতাংশ।
গাজায় কম ভোটার উপস্থিতির জন্য ইসরাইলি বিধিনিষেধ ও চলমান সংঘাতকে দায়ী করা হয়েছে। অনেক নির্বাচনি সরঞ্জাম গাজায় পৌঁছাতে বাধা সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুতি ও বেঁচে থাকার সংগ্রামে ব্যস্ত থাকায় অনেক ভোটার ভোট দিতে পারেননি।
সংস্কার/ইএমই
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোমবার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পৃথকভাবে এ তথ্য
সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’। নতুন নিয়ম অনুযায়ী, এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। ‘আকু আনাক মালয়েশিয়া’ নামে চেঞ্জ ডট অর্গে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহে পিটিশনটিতে প্রায় সাড়ে চার লাখ স্বাক্ষর জমা পড়ে