আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ জুলাই ২০২৬ রবিবার: কঠিন লড়াইয়ের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে না পারলেও ৭০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। এই জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় প্যারাগুয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথম মিনিটেই জুল কুন্দের পাস থেকে উসমান দেম্বেলের নিচু ক্রসে গোলের সুযোগ পেয়েও শট নেওয়ার আগেই প্যারাগুয়ের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করে বিপদ কাটিয়ে দেয়। ১১ মিনিটে এনসিসোর একক প্রচেষ্টা উইলিয়াম সালিবার নিখুঁত ট্যাকলে থেমে যায়। বলের দখলে স্পষ্ট আধিপত্য থাকলেও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বারবার ব্যর্থ হচ্ছিল ফরাসিরা।
৩১ মিনিটে দেম্বেলের দারুণ ক্রসে এমবাপে ঠিক সময়ে বলের নাগাল পাননি। ৩৩ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে আদ্রিয়েন রাবিও দূরপাল্লার শট নিলেও তা লক্ষ্যে ছিল না। ৩৬ মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হওয়ার পর এমবাপে ও আন্দ্রেস কুবাসের মধ্যে উত্তেজনা তৈরি হলেও রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনো খেলোয়াড়কে কার্ড দেখানো হয়নি।
গোলশূন্য প্রথমার্ধ শেষে বলের দখলে ৮০ শতাংশ এগিয়ে ছিল ফ্রান্স। তারা ৬টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে ২০ শতাংশ বলের দখল পাওয়া প্যারাগুয়ে ২টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে প্যারাগুয়ে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি। ৪৯ মিনিটে এমবাপের পাস থেকে কুন্দে সুযোগ পেলেও কার্যকর আক্রমণ গড়তে ব্যর্থ হন। ৫১ মিনিটে গোলরক্ষক মেইনিয়ানের লম্বা কিক থেকে এমবাপে একক আক্রমণে এগোলেও বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় কাসেরেস কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন। ৬৪ মিনিটে এমবাপের দূরপাল্লার শট অনেক ওপর দিয়ে চলে যায়।
অবশেষে ৭০ মিনিটে বক্সের মধ্যে ফাউলের ঘটনায় ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। রান-আপে গতি কমিয়ে গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে তিনি বল জালের ডান নিচের কোণে পাঠান। এটি চলতি আসরে তার সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল। এই তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন শুধু লিওনেল মেসি।
গোল হজমের পর প্যারাগুয়ে মিগেল আলমিরন ও গুস্তাভো গোমেজকে তুলে গ্যাব্রিয়েল আভালোস ও মরিসিওকে নামায়। ৭৩ মিনিটের হাইড্রেশন ব্রেকের সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে আবারও কথার লড়াই হয়, যেখানে এমবাপে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।
শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা চালায় প্যারাগুয়ে। ৮৬ মিনিটে আলোনসোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৮ মিনিটে এমবাপের দূরপাল্লার শট দক্ষতার সঙ্গে রুখে দেন গোলরক্ষক গিল। নির্ধারিত সময় শেষে ১০ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ওলিসের থ্রু পাস থেকে দুয়ের বাড়ানো বলে এমবাপে পরপর দুটি শট নিলেও দুটিই অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গিল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড