আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ ফেব্রুয়ারী ২০২৬: পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং মহাকবি আল্লামা ইকবাল–এর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাদের জীবন ও কর্মভিত্তিক দুটি পৃথক ওয়েব সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। গত শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ পরিকল্পনা ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। সেখানে দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস, পরিচালক, প্রযোজক ও সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী বলেন, জন্মবার্ষিকী উদযাপন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি জাতীয় পুনর্জাগরণ ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তরুণ প্রজন্মকে পাকিস্তানের আদর্শিক যাত্রা, সাংবিধানিক সংগ্রাম ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে জানানোই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক ওয়েব সিরিজ দুটি পাকিস্তানের সফট পাওয়ার ও সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে কাজ করবে। সিরিজগুলো এমনভাবে নির্মাণ করা হবে, যাতে আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি ও বুদ্ধিবৃত্তিক গভীরতা তুলে ধরা যায়। এ ছাড়া সিরিজগুলো প্রচারের জন্য নিজস্ব ওটিটি (OTT) প্ল্যাটফর্ম তৈরির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ৫০ কোটি রুপি সিড ফান্ডিং ঘোষণা করেছে সরকার। তথ্যের যথার্থতা নিশ্চিত করতে লেখক ও গবেষকদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। বৈঠকে জানানো হয়, আধুনিক ডিজিটাল যুগের চাহিদা বিবেচনায় রেখে গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানের প্রযোজনা তৈরি করা হবে।
পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, নাটক ও ডিজিটাল মাধ্যম বর্তমানে সবচেয়ে শক্তিশালী যোগাযোগের মাধ্যম। এর মাধ্যমে জাতীয় নেতাদের চিন্তা ও দর্শন তরুণদের কাছে সহজ ও অনুপ্রেরণামূলকভাবে তুলে ধরা সম্ভব। তার ভাষ্য, উদ্দেশ্যমূলক গল্প বলা জাতি গঠনের একটি কার্যকর হাতিয়ার। এই দুই ওয়েব সিরিজের মাধ্যমে পাকিস্তানের জাতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরাই সরকারের লক্ষ্য।
সংস্কার/ইএমই
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার ২৬ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা নামাজ আদায় করেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে
বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রায় ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের মানবিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। কূটনৈতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই বৈঠককে অঞ্চলটির চলমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে