অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পশ্চিম তীরে ২০২৫ সালে ৫৪ ফিলিস্তিনি শিশু নিহতে উদ্বেগ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৯ জুন ২০২৬ সোমবার: দখলকৃত পশ্চিম তীরে ২০২৫ সালে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি শিশু ও কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিসেলেম জানিয়েছে, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এক বছরে শিশু নিহতের এটিই সর্বোচ্চ সংখ্যা।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে মোট ১ হাজার ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৪১ জনই শিশু, যা মোট নিহতের প্রায় এক-চতুর্থাংশ বা প্রতি চারজনের একজন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি নিহতের ঘটনায়, এমনকি শিশু হত্যার ক্ষেত্রেও, ইসরায়েলে কোনো মামলা বা অভিযোগ দায়ের হওয়ার তথ্য তাদের জানা নেই।

বিসেলেমের নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশু ও কিশোরদের এই নজিরবিহীন হত্যাকাণ্ড ইসরায়েলের সামগ্রিক নীতির ফল, যা জবাবদিহিতা ছাড়াই ফিলিস্তিনিদের হত্যার সুযোগ তৈরি করেছে। তার ভাষ্য, সামরিক কমান্ডারদের বক্তব্য থেকেই বোঝা যায়, পুরো ব্যবস্থাই শুধু এসব হত্যাকাণ্ডকে সমর্থন করে না, বরং কার্যত হত্যার লাইসেন্স দিয়ে রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে নথিভুক্ত ঘটনাগুলোর প্রায় এক-চতুর্থাংশে আহত শিশুদের কাছে চিকিৎসাকর্মী বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে অথবা বিলম্ব ঘটানো হয়েছে। এছাড়া, গত বছর নিহত ৫৪ শিশুর মধ্যে ১৮ জনের মরদেহ এখনো ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান