অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পশ্চিম তীরে মসজিদে আগুনের কড়া প্রতিবাদ জাতিসংঘের

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ মে ২০২৬ শনিবার: অধিকৃত পশ্চিম তীরের জিবিয়া গ্রামে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি জানান, একদল মুখোশধারী ব্যক্তি জিবিয়া গ্রামের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় উগ্রপন্থী বিভিন্ন গ্রাফিতিও লেখা হয়।

রামিজ আলাকবারভ বলেন, ধর্মীয় উপাসনালয় ও বেসামরিক মানুষের সম্পদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, এ ধরনের ঘটনা ওই অঞ্চলের স্থিতিশীলতা, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

তিনি আরও উল্লেখ করেন, অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং তাদের সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলেরএ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সব ধরনের সহিংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা ইসরায়েল কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে তিনি এ ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান, যাতে দায়ীদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা যায়। জাতিসংঘের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চার মাস পর খামেনির রাষ্ট্রীয় বিদায় : তেহরানে প্রতিশোধের স্লোগান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শুরু হয়েছে। চার মাস পর আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক হাজার শোকাহত মানুষ অংশ নিয়ে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। এই

শতাধিক দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ইরানে খামেনির জানাজা হবে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষবিদায়ের সাত দিনের কর্মসূচি শুক্রবার থেকে তেহরানে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস তার দাফন বিলম্বিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আ

দোহায় শীর্ষ কূটনীতিকদের পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রযুক্তিগত বা কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশের শীর্ষ কূটনীতিক বা মধ্যস্থতাকারীরা এখনই সরাসরি মুখোমুখি বৈঠকে বসছেন না। আল জাজিরার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে

ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান এরদোয়ানের

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো স্বাধীন দ্বি-রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের চলমান