অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের পুরস্কার

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জানুয়ারী ২০২৬: দেশের সর্ববৃহৎ নূরানী শিক্ষাবোর্ড নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর অধীনে পরিচালিত নূরানী মাদরাসাসমূহের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ১০টায় বোর্ডের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সারাদেশে ৩ হাজার ৯২টি কেন্দ্রে বোর্ডের অধিভুক্ত ১০ হাজার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ২৬ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ অর্জনকারী ৪৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সর্বোচ্চ মেধাতালিকা টপ-২০-এ স্থান পাওয়া ২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীকে বিশেষ মেধাবী স্বীকৃতিপত্র প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরানী বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, পুরস্কার প্রদানের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে তারা উৎসাহিত হবে। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও অনুপ্রাণিত হবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করার এ উদ্যোগ তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। এ ধরনের কার্যক্রম দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নে সহায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দীন, যুগ্ম মহাসচিব মীর মুহাম্মদ আনিস, বোর্ড সদস্য মাওলানা ওসমান শাহনগরী, শোলকবহর মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুন, চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসার পরিচালক মাওলানা নিজাম উদ্দীন এবং মাসিক মুঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদসহ বিশিষ্ট আলেম-ওলামারা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়