অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নির্বাচনের পর দায়িত্ব ছাড়তে চান ঢাবি ভিসি নিয়াজ আহমেদ

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ ফেব্রুয়ারী ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ভিসি জানান, সংকটকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মতে, এখন সেই সংকট কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তাই তিনি মনে করছেন, দায়িত্ব পালনের একটি ভালো পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে পারেন।

তবে তিনি স্পষ্ট করেন, হঠাৎ করে কোনো শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি করতে চান না। সরকার ও অংশীজনেরা যদি ধারাবাহিকতা রক্ষার স্বার্থে কিছু সময় দায়িত্বে থাকতে বলেন, তাহলে তিনি তা বিবেচনা করতে রাজি আছেন। ড. নিয়াজ আহমেদ খান বলেন, দেশ নিয়মিত রাজনৈতিক সরকারের দায়িত্ব গ্রহণের অপেক্ষায় রয়েছে। নতুন সরকার যেন তাদের মতো করে প্রশাসন সাজাতে পারে, সে সুযোগ দিতে তিনি সরে দাঁড়াতে চান। প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি ডেপুটেশনে এই পদে আছেন। ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে তার মূল দায়িত্বে ফিরে যেতে চান। এ জন্য সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব ছাড়তে আগ্রহ প্রকাশ করেছেন ভিসি। তবে কিছু গণমাধ্যমে তাকে তাৎক্ষণিক পদত্যাগ করছেন বলে যে খবর প্রকাশ হয়েছে, তা তার বক্তব্যের সঠিক প্রতিফলন নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা : চলবে চার দিন

সারা দেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ বুধবার ১৫ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে, গত ৫ মার্চ ২০২৬ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন

শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পুল গঠনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী এই তালিকা থেকে শিক্ষক নিয়োগ দিতে প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে। রোববার ১২ এপ্রিল ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের

বোর্ড পরীক্ষায় বড় পরিবর্তনের ভাবনা : পুনর্মূল্যায়ন ও ফেল এ সীমিত সুযোগ

বাংলাদেশ সরকার পাবলিক পরীক্ষাব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বর্তমান পদ্ধতি বদলে পুনর্মূল্যায়ন চালু করা এবং কোনো বিষয়ে ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ সীমিত করা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার হলে

ক্রীড়া প্রতিযোগিতা না করায় ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি

ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হওয়ায় তাদের সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির শারীরিক শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী