আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতমার্কিন
ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান নিউরালিংক সফলভাবে দ্বিতীয় রোগীর মস্তিষ্কে
চিপ বসিয়েছে। ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইসেস (বিসিআই) নামের এ ডিভাইস প্যারালাইজড রোগীদের
চিন্তার মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষমতা দেয়। নিউরালিংক তার ডিভাইসটি পরীক্ষা করার প্রক্রিয়ায়
রয়ে়ছে, যা মেরুদন্ডের আঘাতে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। ডিভাইসটি প্রথম রোগীকে
ভিডিও গেম খেলতে, ইন্টারনেট ব্রাউজ করতে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে এবং তার ল্যাপটপে
কাজ করার ক্ষমতা দিয়েছে।
সম্প্রতি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘এফডিআই’-এর সবুজ সংকেত পাওয়ার পর থেকেই নিজেদের প্রথম পরীক্ষা চালানোর লক্ষ্যে মানব রোগীর খোঁজ শুরু করে কোম্পানিটি। সে সময় নিউরালিংক বলেছিল, যাদের ‘সার্ভিকাল স্পাইনাল কর্ড ইনজুরি’ বা ‘অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (এএলএস)’র কারণে ‘কোয়াড্রিপ্লেজিয়া’ (মেরুদন্ড অকেজো হয়ে যাওয়া) হয়েছে, তারা এ গবেষণার উপযুক্ত হতে পারেন।
সম্প্রতি
একটি পডকাস্টের সময় করা মন্তব্যে মাস্ক, দ্বিতীয় অংশগ্রহণকারীর সম্পর্কে কিছু বিশদ
বিবরণ দিয়েছেন। তিনি জানান, প্রথম রোগীর মতোই দ্বিতীয় রোগীও মেরুদন্ডে আঘাত পেয়েছিলেন,
যিনি সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন। মাস্ক বলেন, দ্বিতীয় রোগীর মস্তিষ্কে
ইমপ্লান্টর ৪০০ ইলেক্ট্রোড কাজ করছে। নিউরালিংক তার ওয়েবসাইটে বলে যে, এর ইমপ্লান্ট
১,০২৪ ইলেক্ট্রোড ব্যবহার করে। এটা খুব ভালো কাজ করছে।
নিউরালিংক কখন দ্বিতীয়
রোগীর অস্ত্রোপচার করেছিলেন তা মাস্ক প্রকাশ করেননি। মাস্ক বলেছেন যে, তিনি আশা করেন
নিউরালিংক তার ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসাবে এই বছর আরও আট রোগীকে ইমপ্লান্ট সরবরাহ
করবে। মাস্ক আরও বলেছেন যে, তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন,
যাকে তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে সমর্থন করেছেন। তারা ব্যবসায়িক নিয়ন্ত্রণ হ্রাসের
মাধ্যমে ‘সরকারি দক্ষতা’ উন্নত করার লক্ষ্যে একটি কমিশন গঠনের বিষয়ে আলোচনা
করেন। মাস্ক বলেছিলেন যে, তার দৃষ্টিতে মার্কিন আইন এ ধরনের উদ্ভাবনকে বাধা দেয়। (সূত্র: রয়টার্স।)
বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে
বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে
ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে
দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে