আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ মার্চ ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, উপাচার্যের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন, তবে এখনো তা অনুমোদন করা হয়নি। তিনি বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি, কিন্তু একসেপ্ট করিনি। শুধু দরখাস্তটি নিয়েছি। এখনো তাকে জানানো হয়নি যে এটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ বিষয়টি খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখানে একটি ‘গ্যাপ’ রয়েছে।
এ সময় অধ্যাপক নিয়াজ আহমদ খানের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, তিনি একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি। ভবিষ্যতে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ একাধিক কাউন্সিলের কথাও তুলে ধরেন মন্ত্রী।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি শিক্ষামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র হস্তান্তর করেন। সে সময় উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, উপাচার্য সকালে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে তখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।
সংস্কার/ইএমই
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়
মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে