আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ জানুয়ারী ২০২৬: প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে প্রথমবার সরাসরি আলোচনা শুরু করেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিরা এই ঐতিহাসিক বৈঠকে মিলিত হন, খবর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দিনব্যাপী এই আলোচনা মূলত ‘সংলাপকে এগিয়ে নেওয়া এবং সংকটের রাজনৈতিক সমাধান চিহ্নিত করার চলমান প্রচেষ্টার অংশ’।
এর আগে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেন। পাশাপাশি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ক্রেমলিনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এসব কূটনৈতিক তৎপরতার পরই আবুধাবিতে এই ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
মার্কিন প্রস্তাবিত প্রাথমিক শান্তি পরিকল্পনাটি শুরুতে কিয়েভ ও পশ্চিম ইউরোপে কঠোর সমালোচনার মুখে পড়ে। সমালোচকদের মতে, ওই পরিকল্পনা ইউক্রেনের স্বার্থ বিকিয়ে দিয়ে রাশিয়ার চাহিদার কাছাকাছি ছিল। পরে যখন ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের ধারণা সামনে আসে, তখন মস্কোও এর বিরোধিতা শুরু করে।
শুক্রবার প্রথম দিনের আলোচনার পর ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, বৈঠকটি যুদ্ধ শেষ করার রূপরেখা এবং আলোচনার পরবর্তী ধাপগুলো নিয়ে কেন্দ্রভূত ছিল। শনিবারও আলোচনা চলবে।
তবে আলোচনার মাঝেও মূল সংকট এখনো কাটেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভূখণ্ডের বিষয়টিই এখনো প্রধান বাধা। মস্কো সাফ জানিয়ে দিয়েছে, কিয়েভকে পূর্বাঞ্চল দনবাস থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে হবে।
সংস্কার/ইএমই
ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ
শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট