আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার: ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এই লড়াইকে “জিহাদ” হিসেবে ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসটিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চেচেন নেতা রমজান কাদিরভ এ সংঘাতকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পদক্ষেপ একটি “ক্রুসেড” বা ধর্মযুদ্ধের শামিল। অন্যদিকে, চেচেন বিশেষ বাহিনী ‘আখমত’-এর কমান্ডার আপতি আলাউদ্দিনভ এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “দাজ্জাল” হিসেবে আখ্যা দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের জবাব দিতে চেচেন যোদ্ধারা প্রস্তুত এবং রাশিয়ার অনুমতি পেলেই তারা ইরানে পৌঁছাতে পারেন।
চেচেন বাহিনী মূলত রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার একটি আধা-সামরিক ইউনিট, যা কাদিরভের নেতৃত্বে পরিচালিত হয় এবং “কাদিরোভসি” নামে পরিচিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কাদিরভের অধীনে থাকা এই বাহিনী বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে অংশ নিয়েছে। ড্রোন পরিচালনা, স্নাইপার হামলা এবং শহুরে যুদ্ধে দক্ষতার জন্য চেচেন যোদ্ধারা বিশেষভাবে পরিচিত। ইউক্রেন যুদ্ধেও তারা রাশিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সমর বিশ্লেষকদের মতে, চেচেন বাহিনীর এই ঘোষণা সরাসরি না হলেও রাশিয়ার একটি কৌশলগত বার্তা হতে পারে। তাদের ধারণা, মস্কো সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও মিত্র দেশ ইরানকে সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। চেচেন বাহিনীর এই অবস্থান সামরিকের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকেও নতুন মাত্রা যোগ করেছে চলমান সংকটে।
সংস্কার/ইএমই
ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য
ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা
বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি