আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ ফেব্রুয়ারী ২০২৬: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের আলোচকরা আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন ও বিস্তারিত প্রস্তাব নিয়ে আবারও আলোচনায় ফিরবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলার হুমকির মধ্যেই এই আলোচনা শুরু হয়। তবে চলমান সংলাপ সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা কমাতে ইরান বিস্তারিত প্রস্তাব দেবে। তবে এখনও বহু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে বলে তিনি সতর্ক করেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন, সেগুলো এখনো ইরান পুরোপুরি মেনে নিতে রাজি নয়। তাই আলোচনা অব্যাহত থাকবে।
এর আগে ইরান এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য পারমাণবিক চুক্তির শর্ত নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সাধারণ ঐকমত্যে’ পৌঁছেছে। এতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি কমার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনার পরিধি নিয়ে শুরু থেকেই দুই দেশের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল, বিশেষ করে ট্রাম্পের সামরিক হুমকির প্রেক্ষাপটে।
জেনেভায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, কিছু নির্দেশক নীতিতে দুই পক্ষের মধ্যে সাধারণ সমঝোতা হয়েছে। এর ভিত্তিতে এখন একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির দিকে এগোনো হবে।
তিনি জানান, উভয় দেশ নিজ নিজ খসড়া তৈরি করে বিনিময় করবে। এরপর তৃতীয় দফার আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। তবে তার মতে, পরবর্তী ধাপ হবে আরও কঠিন ও বিস্তারিত আলোচনা।
সংস্কার/ইএমই
ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য
ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা
বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি