অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ নভেম্বর ২০২৫ :  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ - জকসু এবং হল সংসদের নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।  ৫ নভেম্বর ২০২৫ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সময়সূচি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। তিনি জানান-বুদ্ধিজীবী দিবস, শহিদ দিবস ও শীতকালীন ছুটির সময় বিবেচনা করে তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তফসিল অনুযায়ী ৫ নভেম্বর ২০২৫ প্রকাশ হবে চূড়ান্ত আচরণ বিধিমালা। ৬ নভেম্বর ২০২৫ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৯, ১০ ও ১১ নভেম্বর আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তির সুযোগ থাকবে। ১২ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

১৩, ১৬ ও ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আর ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। যাচাইবাছাই শেষে ২৩ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা। মনোনয়ন বৈধতা সংক্রান্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তি হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। ৩ ডিসেম্বর ২৫ বুধবার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার প্রকাশ করা হবে প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা। এরপর ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন।

সংস্কার/ইএমএফ

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়