অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত প্যানেলের জয়

ছবি : ইন্টারনেট

সংস্কার ৮ জানুয়ারী ২০২৬: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস), এই তিন শীর্ষ পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মাধ্যমে শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা পরাজিত হন। ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পান ৪ হাজার ৬৮৮ ভোট। ভোটের ব্যবধান ৮৭৬।

জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ব্যবধান ৩ হাজার ২৬৭ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পান ৩ হাজার ৯৪৪ ভোট। ব্যবধান ১ হাজার ৫৮ ভোট।

এছাড়া আরও ৮টি পদে জয় পেয়েছেন অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থীরা। বিজয়ীরা হলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহিম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুখীমন খাতুন, আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশীন নাওয়ার জয়া, ক্রীড়া সম্পাদক: জর্জিস আনোয়ার নাঈম।

শীর্ষ পদ না পেলেও ছাত্রদল সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদ তিনটি পদে জয় পায়। এগুলো হলো, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ।

কার্যকরি সদস্যের সাতটি পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন ফাতেমা আক্তার। এছাড়া মো. আকিব হাসাম, শান্তা আক্তার ও আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। বাকি তিন সদস্যের মধ্যে সাদমান সাম্য ও ইমরান হাসান ইমন ছাত্রদল সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদ থেকে এবং মো. জাহিদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

উল্লেখ্য, কয়েক দফা পেছানো ও স্থগিতের পর মঙ্গলবার বহুল প্রত্যাশিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। জকসু ও হল সংসদ মিলিয়ে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ হয়। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়