আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৪ জুলাই ২০২৬ শনিবার: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শুরু হয়েছে। চার মাস পর আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক হাজার শোকাহত মানুষ অংশ নিয়ে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। এই আয়োজনকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার সকাল থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এএফপির তথ্য অনুযায়ী, অনেকের হাতে ছিল লাল পতাকা, যা ইরানি সংস্কৃতিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের প্রতীক। ভোরের আগেই মেট্রো স্টেশনগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নিতে এই ধর্মীয় চত্বরে জড়ো হন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। নিরাপত্তা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দাফন চার মাস পিছিয়ে দেওয়া হয়। পরে বর্তমান যুদ্ধবিরতির সুযোগে শুক্রবার থেকে শুরু হওয়া সাত দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে এই শেষ বিদায়ের আয়োজন করা হচ্ছে।
এই অনুষ্ঠানে পাকিস্তান, ইরাক, তুরস্ক, কাতার, সৌদি আরব, ওমান ও মিসরসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এছাড়া ভারত, চীন, রাশিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদল এবং হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের মতো আঞ্চলিক রাজনৈতিক গোষ্ঠীর নেতারাও খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিকে ইরানের ভূ-রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতার বার্তা হিসেবে দেখা হচ্ছে। শোকের এই অনুষ্ঠান একই সঙ্গে দেশটির সামরিক ও রাজনৈতিক শক্তির প্রদর্শনের ক্ষেত্রেও পরিণত হয়েছে। দাফনের পর ইরান কী পদক্ষেপ নেয় এবং ঘোষিত ‘প্রতিশোধ’ কীভাবে বাস্তবায়ন করে, সেদিকেই এখন আন্তর্জাতিক মহলের নজর।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান