আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার,১৬ অক্টোবর ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু হল ও সংসদ নির্বাচনে পাহাড়সম বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট'। কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪ টিতে শিবির বিজয় লাভ করেছে। শিবির প্যানেল থেকে পরাজিত হয়েছে মাত্র ২টি পদে। পরাজিত হয়েছে সহ খেলাধুলা সম্পাদক এবং এজিএস পদে। এজিএস পদে নির্বাচিত হয়েছে ছাত্রদল মনোনীত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক।
আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ভোর ৫টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন চাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। ফলাফল ঘোষণার পর পুরো অডিটোরিয়াম আল্লাহু আকবর স্লোগানে প্রকম্পিত হয়। ফলাফল শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপস্থিত শিক্ষার্থীরা। ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি - ভিপি নির্বাচিত হয়ে ইব্রাহিম হোসেন রনি বলেন,এ বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা আমাদের যোগ্য মনে করে ভোট দিয়েছে। ইনশা আল্লাহ,আমরাও আমাদের ওয়াদা পালনে বদ্ধপরিকর থাকবো।
চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন, তোমাদের উচ্ছ্বাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। তোমাদের সহযোগিতার ফলেই আমরা এমন বিজয় উৎসব করতে পারছি। তোমাদের নিয়ে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখবে।
সংস্কার/ইএমই
সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়