অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চলতি মাসেই শিক্ষাক্রম প্রণয়নের কমিটি গঠন : শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

সংস্কার ২ মার্চ ২০২৬: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি মাসের মধ্যে শিক্ষাক্রম প্রণয়নে কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আগামী সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় অপ্রয়োজনীয় জটিলতা (রেড টেপ) দূর করতে হবে। কোর্স ও কারিকুলাম আরও সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ গড়ে তোলে এবং নতুন প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মাদরাসা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্ব, শিক্ষকসংক্রান্ত সমস্যা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রশাসনিক জটিলতা নিয়ে একটি সুসংগঠিত সলিউশন লিস্ট তৈরি করে মন্ত্রণালয়ে উপস্থাপন করা প্রয়োজন। মতবিনিময় সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে, বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে তিনি নির্দেশ দিয়েছেন, নিয়োগ কার্যক্রম এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে এবং জুন মাসের মধ্যে ভাইভা শেষ করতে হবে। বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসায় প্রধান পদে মোট ৮৬,৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। নিয়োগের এমসিকিউ লিখিত পরীক্ষা সম্ভবত ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়