অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গাজার ধ্বংসস্তূপে চাপা ৮ হাজার মরদেহ : পরিষ্কারে লাগবে ৭ বছর

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ মে ২০২৬ রবিবার: গাজায় ইসরাইলের দীর্ঘ দুই বছরের সামরিক অভিযানের পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাতে জানায়, গাজার ধ্বংসাবশেষের মাত্র এক শতাংশেরও কম অংশ এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে। এ ধীরগতিতে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লাগতে পারে।

ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বহু পরিবার তাদের স্বজনদের মরদেহ উদ্ধারের অপেক্ষায় রয়েছে।

এদিকে, গত অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির সময়েও অন্তত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৪২ জন আহত হয়েছেন।

দীর্ঘ দুই বছরের এই যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। জাতিসংঘের হিসাবে, পুরো গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। (আলজাজিরা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইরান উপকূলে বাল্ক ক্যারিয়ার জাহাজে হামলায় নিরাপদ নাবিকরা

ইরানের উপকূলসংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমায় একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থার প্রতিবেদনে বলা হয়, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায়

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ১৬ মার্কিন ঘাঁটির ক্ষতির ব্যয় ৫০ বিলিয়ন ডলার

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৮টি দেশে অবস্থিত অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি ঘাঁটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সিএনএন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে

উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের : জ্বালানি বাজারে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, আরব সাগরের দিক থেকে কৌশলগত এই প্রণালীটি বন্ধ করে

খাইবার পাখতুনখোয়ায় অভিযানে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাক-আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, মোহমান্দ জেলায়