অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

খামেনিকে হত্যার প্রস্তাবেই যুদ্ধে সম্মতি ট্রাম্প এর

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার: ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ফোনালাপে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সুযোগ তুলে ধরার পরই ট্রাম্প সামরিক অভিযানে রাজি হন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গোয়েন্দা ব্রিফিং সূত্রে জানা যায়, ট্রাম্প ও নেতানিয়াহু উভয়েই অবগত ছিলেন যে খামেনি ও তার ঘনিষ্ঠরা তেহরানে একটি বৈঠকে অংশ নেবেন। এতে তাদের ওপর ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলার সুযোগ তৈরি হয়, যে ধরনের হামলা ইসরাইল প্রায়ই চালালেও যুক্তরাষ্ট্র সাধারণত এড়িয়ে চলে।

ফোনালাপ সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, বৈঠকের সময়সূচি পরিবর্তন হয়ে শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকালে হওয়ায় হামলার সুযোগ আরও স্পষ্ট হয়ে ওঠে। এ তথ্য আগে কখনও প্রকাশ পায়নি।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযানের পক্ষে ছিলেন এবং তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন যে খামেনিকে হত্যা করা এবং ট্রাম্পকে হত্যার পূর্ব প্রচেষ্টার প্রতিশোধ নেওয়ার এটাই সেরা সময়। ২০২৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী থাকাকালে ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার ষড়যন্ত্রের কথাও এতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগ এনেছে, যা আইআরজিসির কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে পরিকল্পিত ছিল বলে ধারণা করা হয়। সূত্রগুলো জানায়, ফোনালাপের সময় ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ইতিবাচক মনোভাব দেখালেও যুক্তরাষ্ট্র কখন সরাসরি যুক্ত হবে সে বিষয়ে তখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, হামলার আগেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছিল, যা প্রশাসনের ভেতরে সম্ভাব্য অভিযানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল। আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত একটি সম্ভাব্য তারিখও পিছিয়ে যায়। সূত্রগুলোর মতে, ২৭ ফেব্রুয়ারি ট্রাম্পের সামরিক বাহিনীকে অপারেশন এপিক ফিউরি শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই ফোনালাপ এবং গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, এই অভিযান সফল হলে ইতিহাস সৃষ্টি হবে এবং ইরানের দীর্ঘদিনের শাসনব্যবস্থার পতনও ঘটতে পারে। তার মতে, এতে ইরানের জনগণ বিদ্রোহে নামতে পারে এবং ১৯৭৯ সাল থেকে চলা ধর্মতান্ত্রিক শাসনের অবসান ঘটাতে পারে। ২৮ ফেব্রুয়ারি সকালে প্রথম বোমা হামলা শুরু হয় এবং ওইদিন সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা করেন, খামেনি নিহত হয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ফোনালাপ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও জানান, হামলার উদ্দেশ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস, নৌবাহিনী দুর্বল করা, প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

নেতানিয়াহু এ অভিযোগ অস্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্রকে কেউ যুদ্ধে টেনে নেয়নি এবং ট্রাম্প নিজ সিদ্ধান্তেই পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্পও প্রকাশ্যে বলেছেন, হামলার সিদ্ধান্ত একান্তই তার নিজের ছিল।

তবে রয়টার্সের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, নেতানিয়াহু সরাসরি চাপ প্রয়োগ না করলেও তার যুক্তিগুলো ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, এই হামলার একটি উদ্দেশ্য ছিল প্রতিশোধ। তিনি বলেন, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, আর শেষ পর্যন্ত জবাব দিয়েছে ট্রাম্পই। (জেরুসালেম পোস্ট)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য

শনিবার থেকে ইরানে সব ব্যাংক স্বাভাবিকভাবে চালু

ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের

আমিরাতে যুদ্ধের আতঙ্ক : আয় কমে তলানিতে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি