আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যের সংঘাতে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় পিছিয়ে থাকলেও ভিন্নধর্মী দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে, তেহরান এখন সরাসরি যুদ্ধে জয়ের চেষ্টা না করে প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্ষয় করার কৌশল গ্রহণ করেছে। পেন্টাগন ও তেল আবিব দাবি করছে, সাম্প্রতিক যৌথ বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী ও নেতৃত্বের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনার প্রস্তাব দিলেও এখন আর সে সময় নেই। তবে সামরিক বিশ্লেষকদের মতে, বাস্তবে ইরান এখন ‘ওয়ার অব অ্যাট্রিশন’ বা দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধের কৌশল অনুসরণ করছে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড. এইচ. এ. হেলার এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক নিকোল গ্রাজেউস্কি জানান, ইরানের লক্ষ্য যুদ্ধ দীর্ঘায়িত করা এবং প্রতিপক্ষের জন্য এটি অর্থনৈতিকভাবে ব্যয়বহুল করে তোলা। তাদের উদ্দেশ্য সরাসরি সামরিক বিজয় নয়; বরং শত্রুর অস্ত্রভাণ্ডার ও মনোবল ধীরে ধীরে নিঃশেষ করা।
ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও ড্রোন কৌশল: ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ইরানের হাতে প্রায় আড়াই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। যদিও মার্কিন কমান্ড বলছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা কমেছে, তবুও দেশটির ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা অস্ত্রভাণ্ডার এখনো বড় হুমকি। ইরান বর্তমানে ব্যাপক হারে সস্তা ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করছে। এর লক্ষ্য হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের অত্যন্ত ব্যয়বহুল ‘ইন্টারসেপ্টর মিসাইল’ ব্যবহার করতে বাধ্য করা। বিশ্লেষকদের মতে, এতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থনৈতিকভাবে চাপে পড়বে।
হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার: বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরির ক্ষেত্রেও ইরানের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরান কার্যত এই রুট বন্ধ করে রেখেছে। বিশ্লেষকদের মতে, এই প্রণালীতে সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফিরতে চাপ তৈরি হতে পারে।
অভ্যন্তরীণ চ্যালেঞ্জ: তবে ইরানের এই কৌশলের সফলতা অনেকটাই নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যের ওপর। দীর্ঘমেয়াদি সংঘাতে সামরিক বাহিনীতে ক্লান্তি তৈরি হওয়ার ঝুঁকিও রয়েছে। এছাড়া তুরস্কসহ কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও, পারস্য উপসাগরীয় দেশগুলো যদি ইরানের হুমকিতে বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটকে সমর্থন দেয়, তাহলে তেহরানের ক্ষয়যুদ্ধের এই কৌশল উল্টো ফলও দিতে পারে।
সংস্কার/ইএমই
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার ২৬ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা নামাজ আদায় করেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে
বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রায় ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের মানবিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। কূটনৈতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই বৈঠককে অঞ্চলটির চলমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে