আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ মে ২০২৬ রবিবার: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৫ মিনিটে কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটিতে পাকিস্তানের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। তারা ঈদুল আজহার ছুটিতে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ায় ট্রেনের আশপাশে থাকা কয়েকটি বেসামরিক যানবাহনও পুড়ে যায়।
ঘটনার পর উদ্ধারকারী দল ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ৫৭ জনকে কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং ২৫ জনকে স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিক তদন্তে নিরাপত্তা বাহিনী ধারণা করছে, এটি ছিল পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো আত্মঘাতী হামলা। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে ট্রেনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তথ্য অনুযায়ী, হামলায় ৭০ কেজির বেশি উচ্চক্ষমতাসম্পন্ন সামরিক মানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।
হামলার পর কোয়েটা স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুরো এলাকা ঘিরে রেখে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বেলুচিস্তানজুড়ে অভিযান চালাচ্ছে।
সংস্কার/ইএমই
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। কূটনৈতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই বৈঠককে অঞ্চলটির চলমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে
গাজা সিটির অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা ওমর আল-মোখতার স্ট্রিট ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময়ের ব্যস্ত ও প্রাণচঞ্চল এই সড়ক বর্তমানে জনশূন্য, যেখানে সর্বত্র যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে।
টানা তৃতীয় বছরের মতো কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপনের আশঙ্কায় রয়েছে গাজার বাসিন্দারা। চলমান যুদ্ধ, কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং গবাদিপশু আমদানিতে নিষেধাজ্ঞার কারণে এবারও ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে হজ পালনের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন
ইরানে চলমান যুদ্ধ ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেও গত রমজানের ৪০ দিনে ২৯ হাজারের বেশি বিয়ে নিবন্ধিত হয়েছে। দেশটির মহিলা ও পরিবার বিষয়ক প্রেসিডেন্সির উপ-সহকারী বেহরুজআযার বলেছেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে কঠিন সময়েও ইরানের মানুষ জীবন, ভালোবাসা ও পারস্পরিক সহায়তাকেই বেছে নিচ্ছে।