আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতএহসান উল্লাহ্
জীবনের এখন সায়াহ্ন বেলা
কি জানি শেষ হয়ে যায় আলো-ছাঁয়ার মায়াবী খেলা
আজ তাই কেবলি মনে হয় কালের ঘূর্ণি চক্রে
কোথায় কোন অজানা নিরুদ্দেশের পথে
চলেছি একা পথহারা পথিকের মত
চলার গতি তাই কখনো চঞ্চল, চপল,
কখনো বা মন্থর বয়সের ভাড়ে।
দিশেহারা জীবনের এই পড়ন্ত বেলায় ক্ষণে ক্ষণে মনে পড়ে
বেতস বনের ধারে,
হিজল
গাছের শান্ত শীতল ছাঁয়াতলে
ফেলে আসা সেই সব সোনালী বিকেলের কথা
যেথায় জড়িয়ে আছে সুখ-দু:খের হরিষে বিষাদে
মিশ্রিত শত স্মৃতি কাহিনী মনে পড়ে নির্জ্জন
গৃহকোনে মলিন দীপালোকে
পিতামহী-মাতামহী শুনাতো সুয়োরানী দুয়োরানীর নানা রঙ্গের
সুখ-দু:খের বিচিত্র কাহিনী
বুঝি আর না বুঝি আমি সে সব কথা, আমার শিশুমন
কখনো আনন্দে কখনো বেদনায় উঠত কেঁদে
আজো সেই দিনের সেই সব বাল্য-স্মৃতি দীপশিখার মত জ্বলে
জীবন জটিলতার নির্ম্মম আঘাতে
সব স্মৃতি ভেঙ্গে খান খান হয়ে যায়
তবুও হায় মনে পড়ে যায় ঝোপে ঝাড়ে পথের ধারে ফেলে আসা আজন্ম
শৈশব কালের কথা
বাতাসে দোল খাওয়া পদ্ম ফুলের মত
কতই না ছিল মনোহর স্মৃতিতে ভাস্বর।
মনে পড়ে ঝড়ের রাতে আম কুড়ানোর কথা
গাছে চড়ে পাখির ছানা পাড়ার কথা
পুকুরের জলে ডুব-হরি খেলার কথা
আষাঢ়-শ্রাবণে বৃষ্টির জলে ছুটাছুটির স্মৃতি
এই সবই ছিল শৈশবের দুরন্তপনার দু:সাহসী অভিযান
শৈশবের সেই দুরন্তপনার কথা মনে হলে
পূলক শিহরণে ভরে যায় মন
সেই সব স্মৃতিকথা স্মরণের আবরণে
যতনে রেখেছি ঢাঁকি।
এটাই যথেষ্ঠ তুমি শুধুই আমার আমিই আমার নই, সবই তোমার সাহারাতে ফুটালে রাসূল নামের ফুল সেই ফুলের ঘ্রাণে প্রাণটা যে ব্যাকুল।
কোন কোন নারী, নারী হয়ে নারীর করছে সর্বনাশ, জেনে শুনে কেন, পরকীয়া প্রেমে, কেন এতো উচ্ছ¡¡াস? তেমনিভাবে, কোন কোন পুরুষ পরের বউ নিয়ে কেনই বলো ভাগছে?
হৃদয়ের জানালা খুলে দিয়ে এই নির্জ্জন সন্ধ্যায় যখন একাএকি বসে থাকি তখন মনে হয় বিশ্ব বীণার তার হতে ঝংকারিত সুরের মুর্চ্ছনায় আকাশটা যেন ভেঙ্গে পড়ছে ধরণীর বুকে বিচিত্র কলরবে ভরে যায় মন জীবন-সংসার আমার তখন!! জীবনের যা কিছু সঞ্চয়
হে অতৃপ্তি তুমি কেমন তুমি শুধু সৃষ্টি কর এক আকাশ তৃষ্ণা এক অন্তহীন তৃপ্তিহীন অতৃপ্ত বাসনা। শাহজাহানের স্বপ্ন ছিলো আরেকটি তাজমহল গড়ার সে স্বপ্ন আর পূরণ হল না তাঁর কি হত যদি হত আরেকটি তাজ হত যদি আরেকটি মমতাজ মহল হয়তো আরও একটি গড়ার হতো বাসনা এ চাওয়ার শেষ নেই যেন এ এক ক্লান্তিহীন অদম্য কামনা।