আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জুলাই ২০২৬ রবিবার: কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক উন্নয়নের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার ১২ জুলাই ২০২৬ দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানানো হচ্ছে। ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার সকালে ইন্তেকাল করেছেন।
শেখ হামাদ ১৯৯৫ সালে কাতারের ক্ষমতায় আসেন এবং ২০১৩ সাল পর্যন্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর শাসনামলে প্রাকৃতিক গ্যাস সম্পদের কার্যকর ব্যবহার করে কাতার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করে।
তাঁর নেতৃত্বে কাতারে ব্যাপক অবকাঠামো উন্নয়ন, আধুনিক নগরায়ণ এবং বৈশ্বিক কূটনৈতিক প্রভাব বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্যের ছোট একটি দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
২০১৩ সালে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর তিনি ‘ফাদার আমির’ নামে পরিচিত ছিলেন।
শেখ হামাদের মৃত্যুতে কাতারজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। তাঁর জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে পরে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তথ্যসূত্র: আল-জাজিরা।
সংস্কার/ইএমই
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রায় ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একজন সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হয়েছে। প্রায় চার দশক দেশ পরিচালনার পর আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে সারা দেশে শোকের আবহ তৈরি হলেও, একই সময়ে মার্কিন হামলার ঘটনায় জনমনে ক্ষোভ ও প্রতিশোধের দাবি আরও তীব্র হয়ে উঠেছে।
পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ ও খুতবা শেষে জেরুজালেম এবং ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা (WAFA) স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আল-আকসা মসজিদে