অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কওমি কেন্দ্রীয় পরীক্ষায় পাসের হার ৯৬.৯৭ শতাংশ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ ফেব্রুয়ারী ২০২৬: প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ (রাবেতা) শিক্ষা বোর্ডের কওমি প্রথম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ।

গত শনিবার দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন এবং পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা ফোরকান আহমদ ফল প্রকাশ করেন।

বোর্ড সূত্রে জানা যায়, দেশের চারটি জোনের অধীনে ২৪৯টি কেন্দ্রে হিফজুল কোরআন ও কিতাব বিভাগের প্রাথমিক স্তর (নাহু-সরফ) শ্রেণিতে মোট ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪ হাজার ১০২ জন মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়েছেন। ফল প্রকাশ অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ডের উপ-সচিব মাওলানা রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার মুহতামিম, বোর্ড কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা বোর্ডের কার্যক্রম, কেন্দ্রীয় সনদ পরীক্ষা আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বোর্ড চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক, শিক্ষাসচিব ও পরীক্ষকদের ধন্যবাদ দেন। শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ বলেন, বোর্ডভুক্ত মাদরাসাগুলোকে কওমি শিক্ষার স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলূম দেওবন্দ-এর অনুসৃত নীতিমালা সমুন্নত রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়