আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত Organisation of Islamic Cooperation (ওআইসি) পরিবহনমন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
এরদোগান বলেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যজুড়ে মুসলিম দেশগুলোর বিস্তৃত ভৌগোলিক অবস্থান রয়েছে। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, তরুণ জনশক্তি ও দ্রুত বর্ধনশীল বাজারকে কৌশলগত শক্তিতে রূপ দিতে দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।
তিনি উল্লেখ করেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের সংযোগ জোরদার হলে বাণিজ্য বাড়বে এবং সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগও ত্বরান্বিত হবে।
নিজ দেশের অবকাঠামো উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল ও বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক বৈশ্বিক বাণিজ্যপথে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক রূপে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরদোগান জানান, এসব বিনিয়োগ কেবল তুরস্কের জাতীয় স্বার্থে নয়; বরং ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি জোরদার ও যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর গড়ে তোলাই তাদের লক্ষ্য। (আরটি নিউজ)
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান