অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে

 ছবি : সংগৃহীত 

সংস্কার ৩১ অক্টোবর ২০২৫ : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আসছে বড় সুখবর। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হচ্ছে তাদের বাড়িভাড়া ভাতা। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনায় জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে, সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা পাবেন। এ-সংক্রান্ত চিঠি ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা কার্যকর হবে। এছাড়া ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া যুক্ত হয়ে মোট ১৫ শতাংশ হারে এই ভাতা প্রদান করা হবে। তবে এই বাড়িভাড়া ভাতা প্রদানে সরকারি বিধি-বিধান, প্রজ্ঞাপন ও নীতিমালা মেনে চলতে হবে এবং ভবিষ্যতে কোনো বকেয়া ভাতা প্রদান করা হবে না বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া চিঠিতে আরও বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে এই ভাতা সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে, সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে। এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মূল বেতনের ওপর ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানে সম্মতি দেয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি কার্যকর করতে আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়। 

এই সিদ্ধান্তের ফলে দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বাস্তবিকভাবে বাড়িভাড়া ভাতার সুবিধা পেতে যাচ্ছেন। এতে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আনন্দের অনুভূতি তৈরি হয়েছে। ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের মুখে ফুটবে হাসি কারণ এবার তারা সত্যিই পাচ্ছেন প্রতীক্ষিত বাড়িভাড়া ভাতা। 

সংস্কার/ইএমএফ

 

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়